অন্যায়কারীরা দেশ থেকে পালাতে পারবে না : মৌলভীবাজারে আইনমন্ত্রী

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

অন্যায়কারীরা দেশ থেকে পালাতে পারবে না : মৌলভীবাজারে আইনমন্ত্রী

Manual7 Ad Code

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে, কোন অন্যায়কারী বাংলাদেশ থেকে বিনা বিচারে পালাতে পারবে না।

Manual2 Ad Code

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভায় তিনি এমনটি বলেন।

Manual1 Ad Code

মন্ত্রী আরো বলেন, জাতির পিতাকে হত্যার পর আমাদের ভয় ছিল, আমরা কি কি পাকিস্তানের দিকে ফিরে যাচ্ছি? শাহ আজিজ, আলিমসহ চিহ্নিত যোদ্ধাপরাধীরা যে ভাবে প্রতিষ্টিত হয়েছিল ভয় পাওয়ারই কথা ছিল। তবে সেই ভয়ের দিন আর নাই। দেশে আইনের শাসন প্রতিষ্টা হয়েছে, অপরাধীদের বিচার হয়েছে।

এর আগে মৌলভীবাজার জজ কোর্ট এলাকায় ২নং বার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রমাকান্ত দাশ গুপ্তের সভাপতিত্বে এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের এম পি নেছার আহমদ, জেলা দায়রা জজ শেখ আবু তাহের, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

পরে মন্ত্রী জেলা আইনজীবী সমিতি আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code