অবশেষে জামিন পেলেন মিন্নি; হতাশ শ্বশুর

প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৯

অবশেষে জামিন পেলেন মিন্নি; হতাশ শ্বশুর

Manual4 Ad Code

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেফতার তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না- এমন রুলের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

Manual3 Ad Code

এর আগে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে কেন জামিন দেওয়া হবে না, সে মর্মে জারি করা রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ বিষয়ে রায়ের জন্য দিন ঠিক করেন হাইকোর্ট।

বুধবার (২৮ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পী।

Manual5 Ad Code

এ সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে বলেন, তিনি (মিন্নি) ঘটনার পরিকল্পনাকারী। এখনো মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। ন্যায় বিচারের স্বার্থে তাকে যেন জামিন দেওয়া না হয়।

Manual6 Ad Code

এদিকে, রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে উচ্চ আদালতের দেওয়া জামিন পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন শ্বশুর ও নিহত রিফাতের বাবা দুলাল শরীফ।

বৃহস্পতিবার হাইকোর্ট জামিনের রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকর্মীদের কাছে এই হতাশা ব্যক্ত করেন।

পুত্রবধূ মিন্নি জামিন পাওয়ায় আমি হতাশ জানিয়ে দুলাল শরীফ বলেন, কারণ মিন্নি আমার ছেলের হত্যার সঙ্গে জড়িত। তার কারণে আমার ছেলের জীবন ঝরে গেছে।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মিন্নির স্বামী রিফাত শরীফকে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় পরের দিন ওই ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে বরগুনা থানায় ১২ জনের নামে এবং চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code