অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত হবিগঞ্জের সেই হোসনা

প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯

অবশেষে দেশে ফিরলেন সৌদিতে নির্যাতিত হবিগঞ্জের সেই হোসনা

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : অবশেষে সৌদি আরবে গৃহকর্তার নির্যাতনের শিকার নারী কর্মী সেই হোসনা আক্তার দেশে ফিরেছেন।

 

বুধবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে তিনি দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছেন হোসনার স্বামী শফি উল্লাহ।

 

Manual7 Ad Code

আরও পড়ুন » সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের হুসনার ভিডিও বার্তায় আকুতি

 

এর আগে নির্যাতন থেকে বাঁচতে স্বামীর কাছে আকুতি জানিয়ে ভিডিও বার্তা পাঠান তিনি। যেখানে তিনি বলেন, ‘আমি আর পারতাছি না সহ্য করতাম। তোমরা যেভাবে পারো আমারে নেও।’

 

হোসনা আক্তার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা। গত ৭ নভেম্বর সংসারে আর্থিক সচ্ছলতা ফেরাতে গৃহকর্মীর কাজ নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন তিনি।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

আরও পড়ুন » সৌদিতে নির্যাতিত হবিগঞ্জের সেই হোসনাকে দেশে আনা হচ্ছে

 

Manual3 Ad Code

উল্লেখ্য, সৌদি থেকে হুসনার প্রেরিত ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমগুলোতে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসলে হুসনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code