অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২১

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্ততর।

 

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শ্রীমঙ্গল, পাবনা, বগুড়া, বদলগাছী, দিনাজপুর ও চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

 

Manual6 Ad Code

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Manual4 Ad Code

 

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টা থেকে পরবর্তী ৭ ঘণ্টা ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Manual5 Ad Code

 

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেট বিভাগের শ্রীমঙ্গল জেলায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

 

এছাড়া ঢাকা বিভাগের গোপালগঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং একই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code