অল্পের জন্য প্রাণে বাঁচলেন নভোএয়ারের ৬৭ যাত্রী

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

অল্পের জন্য প্রাণে বাঁচলেন নভোএয়ারের ৬৭ যাত্রী

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেয়েছেন নভোএয়ারের একটি ফ্লাইটের ৬৭টি যাত্রী। ঘটনার জেরে বিমানবন্দরে বন্ধ রয়েছে সব ধরনের ফ্লাইট উঠানামা।

Manual2 Ad Code

 

ফ্লাইটটি (ভি.কিউ-৯৬৭) ঢাকা থেকে বুধবার (১৭ নভেম্বর) সাড়ে ৫টায় উড্ডয়ন করে এবং সন্ধ্যা ৬টা ৫০মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। রানওয়েতে নামার সময় এর নোজ হুইল (সামনের চাকা) ফেটে যায়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

শেষ খবর পাওয়া পর্যন্ত বিমানটির চাকা মেরামত করার কাজ করছে কর্তৃপক্ষ। এ কারণে বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে।

 

বিমান যাত্রী সূত্রে জানা যায়, বিমানটি থামার পূর্বে প্রচণ্ড ঝাঁকুনির কারণে এবং ভেতরে ত্রুটির ঘোষণায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। হুড়াহুড়ি করে নামতে গিয়ে অনেক যাত্রী সামান্য আহত হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে এবং যাত্রীদের নিরাপদে নিয়ে যায়।

Manual8 Ad Code

 

ঢাকা থেকে আসা ওই বিমানের এক যাত্রী জানান, অবতরণের পর বিমানটির চাকা নষ্ট হয়ে যায়। আমাদের কোনো ক্ষতি না হলেও যাত্রীদের মধ্যে হুড়াহুড়ি, ছোটাছুটির পরিবেশ সৃষ্টি হয়। এতে কয়েকজন আহত হন।

 

সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, রানওয়েতে বিমানটি রয়েছে। বিমানের যাত্রীরা নিরাপদে নেমে বিমানবন্দর ত্যাগ করেছেন। চাকাটি ঠিক করার কাজ চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code