সিলেট ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
শাবিপ্রবি প্রতিনিধি :
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অব্যাহত আমরণ অনশনে ইতোমধ্যে ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অনশনস্থলে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেল নাগাদ অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। এরই মধ্যে শাবিতে পৌঁছেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিম। এসময় তারা কয়েকজনের অবস্থা খারাপ হলে স্যালাইন পোশ করেন।
এর আগে বুধবার রাতে আন্দোলনরত অবস্থায় দুজন ও বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকালে আমরণ অনশনরত দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বাংলা বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক রাত ১০টায় অজ্ঞান হয়ে পড়েন ও সমাজকর্ম বিভাগের দীপান্বিতা রাত ১১টার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে এম্বলেন্স যোগে নগরীর মাউন্ড এডোরা হসপিটালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদের মধ্যে মোজাম্মেল হকের জ্ঞান ফিরে আসলেও তিনি শ্বাসকষ্টে ভোগায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে, বৃহস্পতিবার সকালে ১১টার দিকে নিশাত নামে একজনসহ দুজন অনশনকারী শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে নেওয়ার জন্য এম্বলেন্স আনার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট প্রতিদিনের স্টাফ আলোকচিত্রী তারেক আহমদ চৌধুরী রাহেল। আন্দোলনরত দুজন ও আমরণ অনশনরত দুজনসহ চারজন শিক্ষার্থী অসুস্থের খরব পাওয়া গেছে।
অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে উত্তাল শাবিপ্রবি ক্যাম্পাস। অষ্টমদিনের দিনের মতো উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। এর আগে বুধবার সকাল ১১টা থেকে আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা। পরে বেলা ২টা থেকে ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা জীবনের ঝুঁকি নিয়ে অনশন করে যাচ্চি।
অনশনরত অবস্থায় শিক্ষার্থীদের কোনো কিছু হলে এর দায়ভার ভিসিকেই নিতে হবে বলে জানান শিক্ষার্থীরা। এদিকে বুধবার রাত পোনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষার্থীদের কাছে আসেন।
এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ না করলে তাদের কোনো কথাই শুনবে না বলে জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ না করে রাত সাড়ে ১১টার দিকে স্থান ত্যাগ করেন শিক্ষকরা।
।আরও পড়ুন
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি