সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
শটগান হাতে আর্জেন্টিনার জার্সি পরা ব্যক্তি আনসার সদস্য। নাম মাহিদুর রহমান। তিনি পল্টন থানায় অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের সঙ্গে অস্ত্রহাতে ওই যুবক আনসার সদস্য। তার নাম মাহিদুর রহমান। ঘটনার সময় তিনি পল্টন থানার আওতায় দায়িত্বাধীন ছিলেন বলে জানান তিনি।
।আরও পড়ুন
আনসারের নির্ধারিত পোশাক না পরে সিভিলে দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা- এমন প্রশ্নে হারুন বলেন, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে? আমিও তো সিভিল পোশাকে দায়িত্ব পালন করি। জানমালের প্রশ্নে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেকোনও সময় যেকোনও ধরনের পোশাক পরে দায়িত্ব পালন করতে পারবেন।
Design and developed by ওয়েব হোম বিডি