আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে আন্দোলন

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ১০, ২০২৫

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটে আন্দোলন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সিলেটও আন্দোলন করছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

 

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে শনিবার (১০ মে) বিকেল ৩টায় বিক্ষোভ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারী নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

 

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এসসিপিসহ জুলাই আন্দোলনে সম্পৃক্ত নেতাকর্মীরা।

 

এসময় বক্তারা বলেন, দল হিসেবে গণহত্যার দায় আওয়ামী লীগের। তাই দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এ দলটিকে নিষিদ্ধ না করা পর্যন্ত জনতা ঘরে ফিরে যাবে না।

 

Manual3 Ad Code

এরআগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার সকাল ৮টা এবং শুক্রবার বাদ জুমা সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code