আখ না পাওয়ায় বন্ধ হলো দেশের বৃহত্তম চিনিকল

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৩

আখ না পাওয়ায় বন্ধ হলো দেশের বৃহত্তম চিনিকল

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
মাড়াইয়ের জন্য প্রয়োজনীয় আখ না পাওয়ায় বন্ধ হয়ে গেলো দেশের বৃহত্তম চিনিকল ‘জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেড’। ফলে চিনি উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে না।

 

Manual2 Ad Code

চলতি মৌসুমে জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডে ৩০ হাজার ১০০ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ৮৬৬ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো। এবার আখ থেকে চিনি আহরণের হার (রিকোভারি) ধরা হয়েছিলো ৬ দশমিক ২০ শতাংশ।

 

আখ মাড়াইয়ের জন্য মোট ২৫ কর্মদিবস চিনিকলটি চালু রাখার লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়েছিলো। সেখানে এবার ১৯ কর্মদিবসে মোট ২৩ হাজার ১৬৯ দশমিক ১৬ মেট্রিক টন আখ মাড়াই করে ১ হাজার ২০০ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৬৬৬ মেট্রিক টন কম।

 

এবার আখ থেকে চিনি আহরণের হার মাত্র ৫ দশমিক ০৮ শতাংশ। যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ১২ শতাংশ কম। ফলে সঙ্গত কারণে এবারও লোকসানের মুখে পড়তে হয়েছে বৃহৎ এ চিনিকলটিকে।

 

জয়পুরহাট সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখলাছুর রহমান জানান, জয়পুরহাট চিনিকলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে প্রতিশ্রুতি অনুযায়ী আখ না পাওয়ায় চিনিকলের আখ মাড়াই নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়েছে।

 

Manual5 Ad Code

আখের গুড়ের চেয়ে চিনির দাম কম হওয়ায় এবং আখের চেয়ে অন্যান্য ফসলের চাষ বেশি লাভজনক হওয়াসহ নানা কারণে ২০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনক্ষম জয়পুরহাট চিনিকলের উৎপাদন বন্ধ হয়ে গেলো।

 

Manual7 Ad Code

উল্লেখ্য, প্রয়োজনীয় আখের অভাবে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ক্রমাগত ব্যাহত হওয়ায় উত্তরাঞ্চলের এ বৃহৎ চিনি শিল্প ইউনিটটিকে প্রতি মৌসুমেই বিশাল অংকের লোকসান গুণতে হচ্ছে।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/ডি-এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code