আগামী ৫ দিন শৈত্যপ্রবাহ ও কুয়াশা থাকবে

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

আগামী ৫ দিন শৈত্যপ্রবাহ ও কুয়াশা থাকবে

Manual1 Ad Code

সারাদেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে আরও পাঁচদিন। পাশাপাশি দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। আগামী পাঁচদিন আবহাওয়ার রূপ ও তাপমাত্রা একই থাকতে পারে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।তবে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের যে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী বদলগাছীতে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীতে সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এদিকে আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার। এছাড়া বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৪৫ শতাংশ।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ৫ দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code