আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২১

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Manual8 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) সকাল ৯ টায় শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের  আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাছুম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তাপমাত্রা নিচে নামার কারণে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। কনকনে শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ হাওরপাড় ও চা বাগান এলাকাসহ শ্রমজীবি মানুষ ভোগান্তিতে পড়েছেন। কনকনে ঠাণ্ডায় ঘন কুয়াশায় আচ্ছন্ন পুরো জেলা।

 

Manual3 Ad Code

সকালে শহরে দেখা গেছে, রাস্তায় যানবাহনের সংথ্যা কম। আর গাড়িগুলো হেড লাইট জ্বালিয়ে চলছে। ঘন কুয়াশা আর শীতের কারনে মানুষজনের ও চলাফেরা কম লক্ষ্য করা গেছে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এদিকে গতকাল ১৬ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Manual6 Ad Code

 

আবহাওয়াবিদ মো. জাহেদুল ইসলাম মাছুম জানান, মৌলভীবাজার জেলাজুড়ে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে। আরও কয়েকদিন শীত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code