আজমিরীগঞ্জে পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২১

আজমিরীগঞ্জে পরকীয়া সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে লাপাত্তা স্ত্রী

Manual5 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন স্ত্রী। ঘটনার পর থেকে লাপাত্তা রয়েছেন স্ত্রী শাপলা বেগম। বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোরে উপজেলার শিবপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

 

আহত ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্ত্রী পলাতক।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিবপাশা গ্রামের উতু মিয়ার ছেলে জাবেল মিয়া ১২ বছর আগে একই উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের লিচু মিয়ার মেয়ে শাপলা বেগমকে বিয়ে করেন। তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। কিছুদিন আগে শাপলা বেগমের সন্দেহ হয় তার স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো।

 

বুধবার (২৪ মার্চ) রাতে খাওয়া শেষে তারা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী শাপলা বেগম বঁটি দিয়ে স্বামী জাবেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন।

Manual5 Ad Code

 

খবর পেয়ে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম ঘটনাস্থলে গিয়ে জাবেল মিয়াকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। ঘটনার পর থেকে স্ত্রী শাপলা বেগম লাপাত্তা।

 

শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম জানান, ভোরে ঘুমের মধ্যে স্ত্রী বঁটি দিয়ে স্বামীর গোপনাঙ্গ কর্তন করে পালিয়ে গেছেন। এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। আহত জাবেল মিয়া পিকআপ চালক।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code