আজমিরীগঞ্জে ব্যটারী চালিত অটো উল্টে আহত ১

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

আজমিরীগঞ্জে ব্যটারী চালিত অটো উল্টে আহত ১

Manual8 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার নিগমআনন্দ আশ্রেমের বিপরীতে বাইপাস সড়কে ব্যাটারীচালিত অটো (মিশুক) উল্টে চালক জসিম উদ্দিন(২৬) নামে ১ যুবক আহত হয়েছে। আহত জসিম ৩ নং জলসুখা ইউনিয়নের চৌধুরী হাটীর আব্দুল হাই মিয়ার ছেলে ৷

Manual8 Ad Code

সুত্রে জানা যায়, জসিম আজমিরীগঞ্জ নীচ বাজার থেকে মিশুকে কিছু মালামাল নিয়ে জলসুখা যাওয়ার পথে নির্ধারিত স্হানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা সংলগ্ন পুকুরে পড়ে যায়,মিশুকের নীচে জাসিমের পা আটকে আহত হয় জসিম ৷

স্থানীয়রা দেখতে পেয়ে পুকুরের পানির নীচ থেকে মিশুকে নীচে চাপা পড়া অবস্হায় জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে চিকিৎসা দিয়ে বাসায় প্রেরণ করে ৷

Manual6 Ad Code

ডিউটিরত হসপাতালের মেডিক্যাল এসিষ্ট্যান্ট জানান পায়ে আঘাত পেয়েছে জসিম, আপাতত চিকিৎসা দেয়া হয়েছে এক্সরে রিপোর্ট আসার পর বিস্তারিত বলা যাবে ৷

এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করেন আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক(সিনিয়র) মফিদুল হক ৷

Manual6 Ad Code

বিথী

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code