আজমিরীগঞ্জে হাওর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২:১৯ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০১৯

আজমিরীগঞ্জে হাওর থেকে তরুণীর মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জের আজমিরীগঞ্জের হাওর থেকে এক তরুণীর ভাসমান মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

Manual1 Ad Code

সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার ধান গাঙ্গ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তবে, নিহত তরুণীর নাম পরিচয় পাওয়া যায়নি।

Manual1 Ad Code

আজমিরীগঞ্জি থানার (ওসি) মোশারফ হোসেন জানান, স্থানীয় লোকজন মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। মরদেহটি একজন ৩০ বছরের তরুণীর বলেও ধারণা করছেন তিনি।

Manual7 Ad Code

তিনি আরো জানান, মরদেহটি বিকৃত হয়ে পচন ধরছে যে কারণে পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code