আজ থেকে স্বাভাবিক হচ্ছে আদালতের কার্যক্রম

প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, জুন ২০, ২০২১

আজ থেকে স্বাভাবিক হচ্ছে আদালতের কার্যক্রম

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : আজ রোববার (২০ জুন) থেকে সকল অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক বিচার কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

শনিবার (১৯ জুন) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন সকল দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে আজ (রোববার) থেকে শারীরিক উপস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হবে।

Manual2 Ad Code

 

‘তবে স্থানীয় প্রশাসন কর্তৃক দেশের কোনো জেলা সদর বা মহানগরে করোনাভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি চলাচলে বিধি-নিষেধ জারি করলে সংশ্লিষ্ট জেলার, মহানগরের দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে শারীরিক উপস্থিতি ছাড়াই ভার্চুয়ালি জামিন ও জরুরি দরখাস্ত শুনানি করা যাবে।’

 

‘দেওয়ানি ও ফৌজদারি মামলায় যেক্ষেত্রে আদালতে পক্ষগণের উপস্থিতির আবশ্যকতা নেই সেক্ষেত্রে পক্ষগণের পরিবর্তে সংশ্লিষ্ট আইনজীবী আদালতে হাজিরা দাখিল করবেন। জামিন শুনানি এবং আমলি আদালতে ধার্য তারিখে হাজিরার জন্য কারাগারে থাকা অভিযুক্ত ব্যক্তিকে কারাগার থেকে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালত প্রাঙ্গণে বা এজলাস কক্ষে হাজির করার আবশ্যকতা নেই।’

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলে হয়, আদালতের বিচারিক কর্মঘণ্টার প্রথম ভাগে (সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত) সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক, আপিল রিভিশন, রিভিউ শুনানি এবং দ্বিতীয় ভাগে (দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত) জামিন সংক্রান্ত বিবিধ মামলা, জামিনের দরখাস্ত ও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তসহ অন্যান্য দরখাস্ত শুনানির জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হলো।

 

‘অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালগুলোতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আদালত প্রাঙ্গণ এবং এজলাস কক্ষে সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ সংক্রান্তে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনা প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হলো।’

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code