সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৮
হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ। আজ (শুক্রবার) সকাল থেকে জেলার অভ্যন্তরীণসহ আন্ত:জেলার সকল সড়কে পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (০২ আগষ্ট) রাত সাড়ে ১১টায় এ ঘোষণা দেয়া হয়।
জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খশুভ্র রায় জানান, নিরাপত্তার কারণে তারা শুক্রবার ভোর থেকে সবধরনের পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এদিকে, রাতে হঠাৎ পরিবহন বন্ধের ঘোষণা দেয়ায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কার শেষ নেই তাদের মাঝে। অনেকেই পরিবার পরিজন নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন।
ঢাকাগামী যাত্রী শিপন চৌধুরী জানান, পরিবার নিয়ে তিনি শুক্রবার ঢাকা যেতে চান। কিন্তু রাতে হঠাৎ পরিবহন ধর্মঘট ডাকায় মারাত্মক বিপাকে পড়েছেন। বিভিন্ন স্থানে যোগযোগ করে ট্রেনের টিকিটও পাচ্ছেন না। সকালে টিকিট পাবেন কি না এ নিয়েও চিন্তিত তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি