আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগ’র হামলা, গুলি

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগ’র হামলা, গুলি

Manual1 Ad Code

ঢাকার জিগাতলায় বিজিবি গেটের সামনে শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রলীগ’ লাঠি হাতে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৪ আগষ্ট) বেলা দুইটার শিক্ষার্থীরা যখন ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল তখন হেলমেট পরা একদল ছাত্রলীগ কর্মী তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে শিক্ষার্থী ও হামলাকারীরা একে অপরের দিকে ইটপাটকেল ছোড়া শুরু করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও পথচারীরা ছবি তোলার সময় ছাত্রলীগ কর্মীরা তাদের মোবাইল কেড়ে নেয় ও ভেঙে ফেলে বলে ডেইলি স্টার অনলাইনে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ওই এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। হাজার হাজার শিক্ষার্থী সেখানে অবস্থান নেয়। বেলা দুইটার দিকে বিজিবি গেটের সামনে শত শত শিক্ষার্থীর একটি অংশের ওপর হঠাৎ করে হেলমেট পরা, লাঠি হাতে ২৫ থেকে ৩০ জনের ছাত্রলীগের একদল কর্মী হামলা চালায়।

হামলার পর যান চলাচল নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ওই এলাকা ছেড়ে ধানমন্ডির কয়েকটি সড়ক অবরোধ করে।

Manual3 Ad Code

এসময় শিক্ষার্থীদের ওপর ফের হামলা হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা।

Manual1 Ad Code

এদিকে, কুর্মিটোলায় জাবালে নূরের চাপায় দুই শিক্ষার্থী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজ সপ্তম দিনের মতো সিলেটসহ রাজধানীর বিভিন্নস্থানে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড়, বাংলামোটর, মালিবাগ মোড়, রামপুরা ব্রিজ, মিরপুর গোলচত্বর, ঢাকা কলেজ এলাকা, সায়েন্স ল্যাব, শনির আখড়া গাজীপুরের টঙ্গী কলেজ গেইট ও নারায়ণগঞ্জের শিমরাইলেও শিক্ষার্থীরা জড়ো হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে ইউনিফর্ম পরিহিত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশদের সহযোগিতা করছে।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় বিভিন্ন যানবাহনের লাইসেন্স, ফিটনেস মেয়াদ ও চালকের লাইসেন্স পরীক্ষা করছে।

Manual4 Ad Code

এরইমধ্যে নিহত দুই পরিবারকে ২০ লাখ টাকা করে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা।

তবে, শুধু আশ্বাস নয়, শিক্ষার্থীদের দেওয়া ৯ দফা দাবি বাস্তবায়ন না পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে শনিবার সপ্তম দিনের মতো রাস্তায় নামে তারা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code