আপনারা যতদিন ইচ্ছা সাজা দেন : খালেদা

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮

আপনারা যতদিন ইচ্ছা সাজা দেন : খালেদা

Manual1 Ad Code

নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী আদালত বসানোয় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, এখানে বিচার পাবো না। তাকে জেলে রাখতেই এই ব্যবস্থা করেছে সরকার।

Manual3 Ad Code

এদিন আসামিপক্ষের আইনজীবীদের অনুপস্থিতিতে বুধবার (০৫ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে নতুন এ এজলাসে বিচার কার্যক্রম শুরু হয়। সেখানে বেগম জিয়া নিজের অসুস্থতার কথা তুলে ধরে বিচারককে বলেন, আপনার যতদিন ইচ্ছা সাজা দিন, আমি এ অবস্থায় আসতে পারব না। এ আদালতে ন্যায়বিচারও হবে না। তিনি আরও অভিযোগ করেন, তার আইনজীবীদের আসতে দেয়া হচ্ছে না।

Manual8 Ad Code

অস্থায়ী এই আদালতের কার্যক্রম আধাঘণ্টার মতো চলে। পরে আসামিপক্ষের আইনজীবীরা না থাকায় শুনানি মুলতবি করে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন তারিখ ঠিক করে দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।

Manual2 Ad Code

উল্লেখ্য, জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি এতদিন চলছিল কারাগারের কয়েকশ গজ দূরে বকশীবাজারে আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তরের মাঠে বিশেষ এজলাসে। তবে মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের ৭ নম্বর কক্ষকে আদালত ঘোষণা করে সেখানেই দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি করার নির্দেশ দেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code