সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা নজরুল ইসলাম (৩৮)। এ নিয়ে দেশটিতে গত দশদিনে এগাঁরো জন বাংলাদেশি বিভিন্ন ভাবে হত্যার শিকার হয়েছেন।
শনিবার (০৩ নভেম্বর) বাংলাদেশ সময় আনুমানিক সকাল ৯টায় বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশে রওনা হন। পথে সন্ত্রাসীরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত নজরুল আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, আজ (সোমবার) নজরুলের মরদেহ দুবাই এসে পৌঁছাবে। আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
ওসি আরও জানান, প্রায় আট বছর আগে জীবিকার জন্য দক্ষিণ আফ্রিকায় যান নজরুল। এরপর তিনি জোহানেসবার্গ শহরে মুদি এবং কনফকেশনারি ব্যবসা করতেন।
Design and developed by ওয়েব হোম বিডি