‘আমরা উদ্বিগ্ন, মর্মাহত’ ১৮ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন: শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৬

‘আমরা উদ্বিগ্ন, মর্মাহত’ ১৮ অক্টোবর সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন: শিক্ষামন্ত্রী

Manual5 Ad Code
imagesসুরমা মেইল ডেস্ক :: সম্প্রতি বিভিন্ন স্থানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রী। তিনি বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা সমাজের শত্রু।

Manual6 Ad Code

তিনি বলেন, ‘এই বিকৃত মানসিকতার মানুষদের শাস্তি দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়ার লক্ষ্যে আমরা সকলের কাছে আহ্বান জানাচ্ছি একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার। আর এই আন্দোলনের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করছি।’

সম্প্রতি ঘটে যাওয়া সিলেটের সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের নৃশংস হামলা, কুমিল্লার তনু হত্যা, রিসা হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা উদ্বিগ্ন, মর্মাহত। এটা সভ্য সমাজে কাম্য হতে পারে না। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, তারা সমাজের শত্রু। তারা মানুষ নামধারী পশু।’

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ এস মাহমুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code