আম পাড়া নিয়ে কমলগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৩:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২১

আম পাড়া নিয়ে কমলগঞ্জে চা শ্রমিককে কুপিয়ে হত্যা

Manual8 Ad Code

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ : মৌলভীবাজার কমলগঞ্জে আম পাড়া নিয়ে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।

 

মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের ২৫ নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

নিহত সুমন গোয়ালা চাম্পারায় চা বাগানের বড় লাইনের চা শ্রমিক বিমল গোলালা ওরফে সাধুর ছেলে।

Manual4 Ad Code

 

স্থানীয়রা জানায়, চাম্পারায় চা বাগান এলাকার একটি গাছ থেকে বারবার আম পেড়ে নিতেন সুমনের চাচা মনোহর গোয়ালা। এতে কয়েকবার বাধা দিলেও তিনি শোনেননি। একপর্যায়ে চা বাগান অফিসে বিচার দেন সুমন। এতে ক্ষিপ্ত হন চাচা মনোহর গোয়ালা ও তার দুই ছেলে বিশ্বজিত গোয়ালা ও সঞ্চিত গোয়ালা। এ নিয়ে কয়েকদিন ধরেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

 

এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় সুমনকে একা পেয়ে দা দিয়ে কুপিয়ে জখম করেন মনোহর ও তার দুই ছেলে। এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। এরপর পালিয়ে যান তারা।

 

ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান জানান, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পারিবারিক ভাবে বিরোধ  চলছিল।

 

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code