আর্টেমিস-২ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি প্রকাশ করল নাসা

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

আর্টেমিস-২ থেকে তোলা পৃথিবীর প্রথম ছবি প্রকাশ করল নাসা

Manual2 Ad Code

ছবি: নভোচারীদের তোলা পৃথিবীর ছবি।


তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ওরিয়ন মহাকাশযান থেকে পৃথিবীর অভূতপূর্ব কিছু দৃশ্য ফ্রেমবন্দি করেছেন আর্টেমিস-২ মিশনের নভোচারীরা। নাসার পক্ষ থেকে এই উচ্চ-রেজল্যুশন ছবিগুলো জনসমক্ষে আনা হয়েছে, যেগুলোকে মহাকাশযানটি থেকে তোলা পৃথিবীর প্রথম স্বচ্ছ ও বিস্তারিত ছবি হিসেবে অভিহিত করেছে সংস্থাটি।

 

চাঁদকে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসার এই ঐতিহাসিক অভিযানে অংশ নিয়েছেন চারজন নভোচারী। নাসা জানায়, মিশনের কমান্ডার রিড উইজম্যান মহাকাশযানের জানালা দিয়ে পৃথিবীর এই ‘অসাধারণ’ ছবিগুলো তুলেছেন, যা মহাকাশ থেকে আমাদের গ্রহের এক অনন্য রূপ ফুটিয়ে তুলেছে।

 

প্রথম ছবিটির নাম দেওয়া হয়েছে ‘হ্যালো, ওয়ার্ল্ড’। ছবিতে বিশাল নীল আটলান্টিক মহাসাগর দেখা যাচ্ছে, যার চারপাশে পৃথিবীর বায়ুমণ্ডলের আবছা আলোর আভা। দুই প্রান্তে উজ্জ্বল সবুজ মেরুজ্যোতি (অরোরা) দৃশ্যমান। ছবিতে পৃথিবীকে উল্টো অবস্থায় দেখা যাচ্ছে—বাঁ দিকে পশ্চিম সাহারা মরুভূমি ও আইবেরীয় উপদ্বীপ এবং ডান দিকে দক্ষিণ আমেরিকার পূর্বাংশ।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

নাসা ছবির নিচের ডান প্রান্তে উজ্জ্বল একটি গ্রহকে শনাক্ত করেছে, যা শুক্র গ্রহ। ছবিটি গতকাল শুক্রবার ভোরের দিকে তোলা হয়েছে। নভোচারীরা ট্রান্স-লুনার ইনজেকশন বার্ন (টিএলআই) সফলভাবে সম্পন্ন করার পর এটি ধারণ করেন।

 

এই বার্নের মাধ্যমে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথ থেকে বের করে চাঁদের দিকে পাঠানো হয়েছে। চার নভোচারী এখন চাঁদের দিকে ২ লাখ মাইলেরও বেশি পথ পাড়ি দিচ্ছেন।

 

Manual3 Ad Code

আর্টেমিস-২ অভিযানে থাকা চার নভোচারী চাঁদের চারপাশ ঘুরে আবার পৃথিবীতে ফিরবেন। ১৯৭২ সালের অ্যাপোলো-১৭ অভিযানের পর এটিই প্রথমবার যখন মানুষ পৃথিবীর কক্ষপথের বাইরে গিয়ে ভ্রমণ করছে।

 

নভোচারীরা আগামী ৬ এপ্রিল চাঁদের পেছনের দিক ঘুরে আসবেন এবং ১০ এপ্রিল পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

 

এই ছবিগুলো নভোচারীদের ব্যক্তিগত কম্পিউটিং ডিভাইস (ট্যাবলেট) দিয়ে তোলা হয়েছে এবং এগুলো ওরিয়ন থেকে প্রথম ডাউনলিঙ্ক করা ছবি। নাসা আরও জানিয়েছে, চাঁদের কাছাকাছি পৌঁছে নভোচারীরা আরো উচ্চ-রেজল্যুশনের ছবি ও পর্যবেক্ষণ পাঠাবেন। সূত্র: বিবিসি

 

(সুরমামেইল/এএইচএম)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code