আর বাড়বে না কলচার্জ : হাইকোর্ট

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০১৮

আর বাড়বে না কলচার্জ : হাইকোর্ট

Manual1 Ad Code

গ্রাহকদের মতামত না নিয়ে মোবাইল ফোনে কলচার্জ বাড়ানো হয়েছে।এ নিয়ে করা এক রিটে হাইকোর্ট জানিয়েছেন, মোবাইল ফোনে আর কলচার্জ বাড়বে না। সেই সঙ্গে বিদেশে কল করার ক্ষেত্রেও চার্জ বাড়ানো হবে না।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) হাইকোর্ট এ নিদের্শনা দিয়েছেন।

বুধবার (১২ ডিসেম্বর) আইন সাংবাদিকদের সংগঠন ল’ রিপোটার্স ফোরামের সদস্য এম. বদিউজ্জামান, মেহেদী হাসান ডালিম, মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশিদুল হাসান ‘জনস্বার্থে’ এই রিট আবেদন করেন।

শুনানি শেষে মহিউদ্দিন আহমদ আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন।

Manual6 Ad Code

চার মাস আগে হঠাৎ দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর জন্য একই কলরেট চালু করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সব মোবাইল অপারেটরে প্রতি মিনিট সর্বোচ্চ ২ টাকা এবং সর্বনিম্ন ৪৫ পয়সা কলরেট নির্ধারণ করে দেয়া হয়।

Manual5 Ad Code

এতে করে আগে গ্রাহকরা ২৫ পয়সা রেটে যে কথা বলতে পারছিলেন, সেই সুযোগ উঠে যায়।

মহিউদ্দিন আহমদ বলেন, গ্রাহকদের মতামত না নিয়েই মোবাইল ফোনে কলচার্জ বাড়ানো হয়েছে। বিষয়টি মোটেই সাধারণ মানুষের কাছে কাম্য নয়।

Manual1 Ad Code

এ বিষয়ে বৈধতা চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করেছিলাম। রিটে নতুন করে কলচার্জ বাড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়েছিলাম। হাইকোর্ট আজ আদেশে সেই নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে আর কলচার্জ বাড়ানো হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code