আ’লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২১

আ’লীগ নেত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর পল্লবীতে উমামা বেগম কনক (৪০) নামে এক আওয়ামী লীগ নেতৃকে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। নিহত উমামা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

শুক্রবার (২৩ এপ্রিল) মধ্যরাতে পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস, ৭৪৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

 

গুরুতর আহত অবস্থায় কনককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ এপ্রিল) ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুককে আটক করেছে পুলিশ।

 

নিহতের বোন জামাই বাবুল জানান, ওমর ফারুক দীর্ঘদিন জাপানে ছিলেন। দেশে এসে ব্যবসা-বাণিজ্য শুরু করে। যতটুকু জেনেছি ব্যবসায় সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে জানতে পারিনি।

 

Manual3 Ad Code

পল্লবীর থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, পারিবারিক কলহে রাতে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে আহত করেন স্বামী। পরে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

Manual5 Ad Code

 

তিনি বলেন, যতটুকু জানতে পেরেছি নিহতের স্বামী জাপান থাকতেন। পাঁচ বছর আগে দেশে আসেন। বর্তমানে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়। ফ্ল্যাট নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী তাকে কোপায়।

 

এ ঘটনায় নিহতের স্বামী ওমর ফারুককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code