আলোচিত মিলি হত্যাকাণ্ড: ছেলে রাহুল ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২১

আলোচিত মিলি হত্যাকাণ্ড: ছেলে রাহুল ৩ দিনের রিমান্ডে

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যা মামলায় নিহতের ছেলে অর্ক রায় রাহুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

Manual8 Ad Code

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন। সেইসঙ্গে মামলায় গ্রেপ্তার অপর আসামি আমিনুল ইসলাম সোহাগকে হাজতে পাঠানো হয়।

 

আরও পড়ুন : গৃহবধু মিলির লাশ উদ্ধার, রহস্য উদঘাটনে অবশেষে মামলা

 

Manual6 Ad Code

মামলার তদন্তকারী সিআইডি কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, মামলার তদন্তের স্বার্থে মিলি চক্রবর্তীর ছেলে রাহুলের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর আসামি সোহাগের বিরুদ্ধে কোনো রিমান্ড আবেদন করা হয়নি।

 

এর আগে, বৃহস্পতিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টায় নিহত মিলির ছেলে অর্ক রায় রাহুল (২৮) ও বিএনপি নেতা আমিনুল ইসলাম সোহাগকে (৪০) গ্রেপ্তার করা হয়।

 

Manual7 Ad Code

উল্লখ্যে, গত ৮ জুলাই সকালে শহরের মোহাম্মদ আলী সড়কে নিজ বাসার পাশে থেকে মিলি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১০ জুলাই পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। পরে ৫ আগস্ট মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code