আড়াই ঘণ্টা পর ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ২:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০১৯

আড়াই ঘণ্টা পর ঢাকা-সিলেট পথে ট্রেন চলাচল স্বাভাবিক

Manual5 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে হাজারো যাত্রী নিয়ে আটকা পড়ে। এঘটনায় ঢাকা-সিলেট রেলপথ আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল স্বাভাকি হয়।

Manual8 Ad Code

এরআগে বিকাল ৪টার দিকে চট্টগ্রামগামী এ ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ছেড়ে আউটারে পশ্চিম বড়চর নামকস্থানে ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনটি নোয়াপাড়া স্টেশনে আটকা পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলস্টেশনের সহকারি স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর জয়েন্তিকা ট্রেনটি নোয়াপাড়া স্টেশনে বগি রেখে ইঞ্জিন গিয়ে বিকল হওয়া পাহাড়িকা ট্রেনকে নিয়ে পুনরায় শায়েস্তাগঞ্জে ফিরে।

তিনি জানান, পাহাড়িকা ট্রেনকে চট্টগ্রাম নিয়ে যাবার জন্য কুলাউড়া স্টেশন থেকে মালবাহী ট্রেনের একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে চট্টগ্রাম নিয়ে যায়।

Manual6 Ad Code

এদিকে পাহাড়িকা ট্রেনটি পুনরায় শায়েস্তাগঞ্জ ফিরলে অনেক যাত্রী কাউন্টারে ভিড় করে টিকেট ফেরত দিয়েছেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code