সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০২১
সুরমা মেইল ডেস্ক : আলোচিত সুন্দরী ডায়না বেগমকে নাটকীয় ভাবে উদ্ধার করেছেন পুলিশ। গত শনিবার (৩১ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক ও মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার দক্ষিণ সাহবাজপুর ইউনিয়নের ষাটঘরি গ্রামের মৃত আব্দুল ইয়াবেদ ও শাহানা বেগম এর পুত্র সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা যায়, ডায়না বেগম গত ৩০ মে গভীর রাতে তার পরিবারের জিম্মিদশা থেকে সুকৌশলে বের হয়ে বাবার বাড়ি থেকে পালিয়ে বড়লেখা থানার সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে সেচ্ছায় চলে যান। ডায়না আক্তার (২০) ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের ফনা উল্লা ও ফুলতেরা বেগমের মেয়ে।
ডায়না আক্তারের পালিয়ে যাবার ঘটনায় দীর্ঘ একমাস পর গত ৩ জুন তার মা ফুলতেরা বেগম বাদী হয়ে ছাতক থানায় নিখোঁজের নাটক সাজিয়ে একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের প্রেক্ষিতে দেশ-বিদেশের প্রায় অর্ধশতাধিক যুবকের প্রতারনার রহস্যময় ঘটনা বেরিয়ে আসছে সৌদি প্রবাসী আব্দুল জলিল ও গ্রিস প্রবাসি হাছান তালুকদাররে মাধ্যমে।
এসব ঘটনা জানাজানির পর বিতর্কিত ডায়না বেগম গত ১৫ জুন নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে বিয়ে সম্পন্ন হয়।
সৌদি প্রবাসী আব্দুল জলিল মোবাইল ফোনে জানান, নোটারি পাবলিকের এফিডেভিট এর মাধ্যমে ডায়না আক্তার আমার বিবাহিত স্ত্রী। তার পরিবারের মারপিট সইতে না পেরে সে গত ৩০ মে ঘর ছেড়ে আমার বাড়ির ঠিকানায় সেচ্ছায় চলে আসে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন ডায়নাকে উদ্ধারের ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, তার পরিবারের তথ্য বিবরণী মোতাবেক ডায়নার বয়স বিবাহের বয়সের ১৮ দিন কম থাকায় বিবাহ সঠিক নয়, তাই তাকে তার মায়ের জিন্মায় দেয়া হয়।
Design and developed by ওয়েব হোম বিডি