ইউক্রেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৭

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

ইউক্রেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৭

Manual2 Ad Code
eucraine20160529093619
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১৭ জন নিহত হয়েছেন। রবিবার সকালে দেশটির রাজধানী কিয়েভের কাছে অবস্থিত একটি গ্রামের দোতলা ভবনটিতে এ ঘটনা ঘটে। উদ্ধারকারীদের ধারণা, পাশ্ববর্তী একটি আবাসিক ভবন থেকেই  এ আগুনের সূত্রপাত ঘটেছে।
দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানায়, বৃদ্ধাশ্রমটিতে মোট ৩৫ জন থাকতেন। বাকি ১৮ জনকে উদ্ধার করা গেলেও বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক। কর্তৃপক্ষ এ নিয়ে তদন্ত শুরু করেছে।
ইউক্রেনের প্রধানমন্ত্রী ভ্লাদিমির গ্রইসম্যান অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ভয়াবহ উল্লেখ করে বলেন, এতে অপূরণীয় ক্ষতি হয়েছে। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও প্রকাশ করেছেন তিনি। সূত্র : বিবিসি
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code