ইউপি নির্বাচন : কমলগঞ্জে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

ইউপি নির্বাচন : কমলগঞ্জে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি : পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৪ জন রিটার্নিং অফিসার নিযুক্ত করা হয়েছে।

 

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনে কমলগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual1 Ad Code

 

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মো. আহসান ইকবালকে রহিমপুর, পতনঊষার ও শমশেরনগর; কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম তালুকদারকে মুন্সীবাজার ও কমলগঞ্জ সদর; কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার মো. জনি খানকে আলীনগর ও আদমপুর এবং কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে মাধবপুর ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

আগামী ৭ ডিসেম্বরের মধ্যে সংশ্নিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্য পদের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে।

 

উল্লেখ্য, পঞ্চম ধাপে আগামি ৫ জানুয়ারি কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code