ইউপি সদস্য হত্যা: নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

ইউপি সদস্য হত্যা: নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : মানিকগঞ্জে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে হত্যা মামলায় নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহানা হক সিদ্দীকা আসামিদের উপস্থিতে রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মঞ্জুর রহমান, মোয়াজ্জেম হোসেন, বাবুল মিয়া, আজিজুল হক ও ফেলি বেগম। তাদের বাড়ি ঘিওর উপজেলার ফুলহারা গ্রামে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আফসারুল ইসলাম মনি বলেন, ২০১৩ সালে ১৮ জুন বিকেলে ফুলহারা গ্রামে সাবেক ইউপি সদস্য আশরাফ আলীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে আশরাফ আলীর মৃত্যু হয় এ ঘটনায় নিহতের ভাই মুনসুর আলম বাদী হয়ে ২৫ জনকে আসামি করে ঘিওর থানায় হত্যা মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

 

২০১৪ সালে ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক হাসমত আলী ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code