ইফতারের আগে খাওয়ায় ৯০ বছরের বৃদ্ধকে পেটালো পুলিশ

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০১৬

ইফতারের আগে খাওয়ায় ৯০ বছরের বৃদ্ধকে পেটালো পুলিশ

Manual5 Ad Code

download (2)আন্তর্জাতিক ডেস্ক : ইফতার শুরুর আগেই খাওয়া শুরু করে দেয়ায় এক বৃদ্ধকে বেধড়ক পিটিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায়। আহত বৃদ্ধের নাম গোকুল দাস। তার বয়স ৯০ বছর।

Manual1 Ad Code

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইফতার শুরুর আগেই ঘরের বাইরে বসে খাওয়া শুরু করে দিয়েছিলেন গোকুল। এরপরই তাকে মারধর শুরু করেন পুলিশ সদস্য আলি হাসান। মেরে একেবারে তার হাত ফাটিয়ে দিয়েছেন।

Manual5 Ad Code

গোকুল দাসকে মারার সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হলে, বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠে। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশ সদস্যর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন গোকুল দাসের নাতি। অভিযুক্ত আলি হাসানকে গ্রেপ্তারও করা হয়েছে।

Manual6 Ad Code

অবশ্য পাকিস্তানের আইনানুযায়ী, রমজানের সময় প্রকাশ্যে খাওয়া-ধাওয়া করা অপরাধ। এক্ষেত্রে ভিনধর্মের কেউ হলেও তা মানতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code