ইভটিজিং এর প্রতিবাদ করায় নবীগঞ্জে অধ্যক্ষ’র উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮

ইভটিজিং এর প্রতিবাদ করায় নবীগঞ্জে অধ্যক্ষ’র উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

Manual4 Ad Code

হবিগঞ্জের নবীগঞ্জে বহিরাগত এক বখাটের হামলায় নবীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে।

আহতদের মাঝে দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অপর আহত কলেজ ছাত্রী চৈতী (১৮)-কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা শহরে বিক্ষোভ মিছিল করে প্রায় ৩ ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে। পরে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তোলে নেয়া হয়েছে। ঘটনার পরপরই হামলাকারী দিপন আহমেদ মুন্না মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। অধ্যক্ষকে রক্ষা করতে গিয়ে কলেজের দপ্তরি ফয়জুর রহমানও আহত হয়। তাকেও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কলেজের শিক্ষার্থীরা জানান, বখাটে দিপন আহমেদ মুন্না প্রায়ই ২য় বর্ষের ছাত্রী চৈতীকে উত্ত্যক্ত করতো। এ ঘটনায় চৈতী কলেজের অধ্যক্ষ গোলাম হোসেনের নিকট অভিযোগ দিলে অধ্যক্ষ প্রতিবাদ করেন। এরই জের ধরে বখাটে মুন্না তার দলবল দিয়ে এ হামলা চালায়। প্রতিবাদে উত্তাল নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীরা, ইভটিজিং এর প্রতিবাদ করায় নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের উপর সন্ত্রাসী হামলা চালায়।

Manual1 Ad Code

মঙ্গলবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে মুন্না ও হুমায়ূন কবির নামে কলেজ বহিরাগত দুই যুবক মটরসাইকেল যুগে প্রবেশ করে অধ্যক্ষ গোলাম হোসেন আজাদের উপর হামলা চালায়। হামলায় গোলাম হোসেন আজাদসহ কলেজের এক ছাএী ও হামলাকারীদের হাত থেকে গোলাম হোসেন আজাদকে রক্ষা করতে এসে কলেজ প্রহরী ফয়জুর রহমান দারালো ছুরির আঘাতে গুরুত্বর আহত হয়েছেন।গুরুত্বর আহত অবস্থায় ফয়জুর রহমান ও গোলাম হোসেন আজাদকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

Manual4 Ad Code

জানা যায়, গতকাল সোমবার নবীগঞ্জ পৌর এলাকার মদনপুর গ্রামের নুরুজ্জামানের পুত্র মুন্না ও গন্ধা গ্রামের জুলফুমিয়ার পুত্র ফজলু কলেজের বহিরাগত থাকালীন কলেজে প্রবেশ করে মেয়েদের ইভটিজিং করে। এসময় অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ প্রতিবাদ করলে মুন্না ও তার সহযোগী হুমায়ূন ক্ষিপ্ত হয়ে পরদিন সকালে এসে তারা দারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় আহতরা হলেন- অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ (৫৬) কলেজ প্রহরী ফয়জুর রহমান (৩৫) পৌর এলাকার গন্ধা গ্রামের আফতাব চৌধুরীর মেয়ে চৈতি (১৮) আহত হয়েছেন।

Manual5 Ad Code

সন্ত্রাসী হামলায় জড়িত তাকায় নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের জুলফুমিয়ার পুত্র হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে সোপার্দ করা হয়েছে।

এদিকে, হামলার পর থেকে মূলহুতা মুন্নাকে গ্রেফতারের দাবিতে তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার ভীতরে মুন্নাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন কলেজ শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার ভিতরে মুন্নাকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন শিক্ষার্থী ও সকল শিক্ষকবৃন্দ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code