ঈদে সিলেটসহ দেশের ক’টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৬

ঈদে সিলেটসহ দেশের ক’টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা

Manual2 Ad Code
weather-2
সুরমা মেইল ডেস্ক :: এবার ভালো আবহাওয়ার মধ্যেই কোরবানির ঈদ উদযাপন করতে পারবে বাংলাদেশের মানুষ। বিকেলের পর হালকা বৃষ্টির দেখা মিলতে পারে সিলেটসহ দেশের কয়েকটি বিভাগে।
আবহাওয়া অধিদফতর বলছে, মঙ্গলবার ঈদের দিন সকাল থেকে মোটামুটি রোদেলা আবহাওয়া বিরাজ করতে পারে। বিকেলের আগে পরিস্থিতি সামান্য বদলাতে পারে।
অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ঢাকায় ঈদের দিন বেলা ১২টা পর্যন্ত ২০% সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টির; আবার নাও হতে পারে। তবে বিকেলে হালকা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা ৮০%। ঢাকার বাইরে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় সেদিন বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code