একই মঞ্চে গান গাইতে বিকেলে সিলেট আসছেন জেমস-মমতাজ

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮

একই মঞ্চে গান গাইতে বিকেলে সিলেট আসছেন জেমস-মমতাজ

Manual2 Ad Code

দেশের সংগীতাঙ্গনের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অন্যতম জেমস ও মমতাজ। অনেক অনেক জনপ্রিয় গানের শিল্পী তারা। মজার ব্যাপার হলো তারা হাজির হতে যাচ্ছেন একই মঞ্চে।

Manual4 Ad Code

রোববার (১৮ মার্চ) বিকেল ৪টায় সিলেট মাতাবেন জেমস, মমতাজ। একই স্টেজে আরও গান পরিবেশন করবেন বাপ্পা মজুমদার (দলছুট)।

গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে এক কনসার্ট। ‘অগ্রযাত্রায় দুর্বার বাংলাদেশ’ শীর্ষক কনসার্টটটিতে গান গাইবেন জেমস, মমতাজ, দলছুট।

Manual8 Ad Code

আয়োজকেরা জানিয়েছেন, বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডকে মানুষের সামনে তুলে ধরার লক্ষে আয়োজন করা হয়েছে এই কনসার্ট। সিলেট শিল্পকলা একডেমির দলীয় নৃত্যসহ নানান পরিবেশনার পর এতে সংগীত পরিবেশন করবেন তারা।

Manual7 Ad Code

নওশিনের উপস্থাপনায় এবং আলমগীর হোসেনের প্রযোজনায় কনসার্টটি দেশ টিভিতে প্রচারিত হবে রবিবার বিকাল সাড়ে চারটা থেকে রাত ১১টা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code