‘একজন রোহিঙ্গাও ফিরতে রাজি হয়নি’

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

‘একজন রোহিঙ্গাও ফিরতে রাজি হয়নি’

Manual5 Ad Code

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানিয়েছেন, আজ (বৃহস্পতিবার) রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরতে রাজি হয়নি।

বৃহস্পতিবার (২২ আগস্ট) টেকনাফের শালবাগান রোহিঙ্গা শিবিরে সাক্ষাৎকার দেয়া রোহিঙ্গাদের সঙ্গে আলোচনার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

Manual2 Ad Code

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম (ছবি : সংগৃহীত)

মোহাম্মদ আবুল কালাম বলেন, বাংলাদেশের পক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ সম্পন্ন হওয়ার পরও রোহিঙ্গাদের অনাগ্রহের কারণে তাদের মিয়ানমারে পাঠানো শুরু হয়নি এখনও।

Manual1 Ad Code

তিনি বলেন, দুপুর পর্যন্ত ২৯০ রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়া হয়। সাক্ষাৎকার দেয়া রোহিঙ্গাদের কেউই মিয়ানমারে যাবেন না বলে জানিয়েছেন। ৩ হাজার ৫৪০ জনের সাক্ষাৎকার নেয়া হবে। সাক্ষাৎকার নেয়া প্রত্যেকেই বলেছেন- মিয়ানমারে ফেরত যাবেন না। সাক্ষাৎকার চলমান থাকবে।

Manual1 Ad Code

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যর্থ কিনা জানতে চাইলে আবুল কালাম বলেন, এটা ব্যর্থ বলা যায় না। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি বিকাল ৪টা পর্যন্ত কেউ স্বেচ্ছায় রাজি হয়, তাকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে। আমরা জোর করছি না। তবে আমরা প্রত্যাবাসনের জন্য সব সময় প্রস্তুত রয়েছি।

রোহিঙ্গারা ফিরতে যেসব শর্ত দিয়েছেন সেসব শর্তের ব্যাপারে তিনি আরও বলেন, এগুলো মিয়ানমার এবং রোহিঙ্গাদের ব্যাপার। আমরা শুধু সীমান্ত পার করে দেব।

Manual8 Ad Code

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, মিয়ানমার, চীন ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code