একদিনে সড়কে প্রাণ গেলো ১৩ জনের

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮

একদিনে সড়কে প্রাণ গেলো ১৩ জনের

Manual3 Ad Code

সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩ জন মারা গেছে। বুধবার (২৩ মে) ভোর থেকে বিকেল পর্যন্ত বগুড়া, রংপুর, নওগাঁ, ঠাকুরগাঁও এবং গোপালগঞ্জ এ পাঁচ জেলায় এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের মধ্যে বগুড়ায় ৫, গোপালগঞ্জে ৩, রংপুর ও নওগাঁয় ২ এবং  ঠাকুরগাঁওয়ে ১ জন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন।

Manual2 Ad Code

বগুড়া নিহত ৫ : জেলার শাজাহানপুর উপজেলায় বিরগ্রাম কৃষি কলেজের সামনে ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় সাতজন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- আরিফুল ইসলাম সুমন (৩২), মোকলেছুর রহমান (৫২), রমজান আলী (৬০), আনোয়ার হোসেন (৫০) ও ফারুক হোসেন (৩০)।

Manual5 Ad Code

থানার এসআই মাসুদ রানা জানান, বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর সড়কের উপজেলার পারতেকুর কৃষি কলেজের সামনে বগুড়াগামী মিনি ট্রাক (বগুড়া-ড-১৪-৬৩৪৯) এবং বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার (বগুড়া-ছ-১১-০৩৪৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় লেগুনার যাত্রীরা গুরুতর আহত হন।

এদের মধ্যে ঘটনাস্থলে ২ জন এবং বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩ জন মারা যান। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি জব্দ করেছে।

গোপালগঞ্জ নিহত ৩ : জেলার কাশিয়ানীতে এক আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা ও মেয়ে আর নাতনি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। দুপুরের দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জয়নগর গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম (৪৮), তার মেয়ে একামনি এবং একামনির মেয়ে নাতিন মাইশা (৩)।আহতরা হলেন- নিহত সেলিনা বেগমের ছেলে বাপ্পি ও ইজিবাইক চালক কামরুল। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানান, নিহতরা সবাই ধানকাটা শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

Manual2 Ad Code

গোলাম ফারুক বলেন, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

রংপুর নিহত ২ : বগুড়া থেকে রংপুরগামী একটি বাস জগন্নাথপুর এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশের পুকুরে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ওসি রেজাউল করিম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।

নওগাঁ নিহত ২ : দুপুর ১টার দিকে সোয়েব ও অনিক নামে মোটরসাইকেলের দুই আরোহী বাইপাস সড়ক দিয়ে বশিপুর এলাকায় যাচ্ছিলেন। এসময় সামনের দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাক্টরটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঠাকুরগাঁও নিহত ১ : জেলার কুমিল্লা বিনোদন কেন্দ্রের (বলাকা উদ্যান) কাছে ট্রাকের ধাক্কায় রাজু মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বেলা ১২টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রাজু দিনাজপুর জেলার বিরল থানার মো. খায়রুল ইসলামের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code