সিলেট ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান নজিবুর রহমানের আগামীকাল শুক্রবার সুনামগঞ্জের ডলুরা শুল্ক স্টেশন এলাকা পরির্দশন উপলক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ১১ টায় চেম্বারের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সজিব রঞ্জন দাস, ছাতকের কর কমিশনার সার্জেন্ট আদ্দউল্লা, সুনামগঞ্জ সহকারি কর কমিশনার দাউদ হোসেন, সহকারি কমিশনার ভ্যাট মোহাম্মদ সোহেল রানা ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু প্রমুখ।
চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, ১৯৯৯ সালে ডলুরা শুল্ক স্টেশনটি ১ বছরের জন্য চালু ছিল। পরবর্তীতে ২০০৯ সালে স্টেশনটি চালুর দাবিতে আবেদন করি। যার প্রেক্ষিতে আগামীকাল জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান ডলুরা শুল্ক স্টেশন পরির্দশনে আসছেন। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। সভায় ঘোষণা পেলে শুল্ক স্টেশনটি ১ মাসের মধ্যে ফের চালু সম্ভব। এবং শুল্ক স্টেশনটি চালু হলে বছরে ২শত কোটি টাকা সরকারকে রাজস্ব দেয়া সম্ভব হবে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি