সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

সিলেট সীমান্তে সোয়া ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানির পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি-৪৮।

 

শনিবার (২২ আগস্ট) ও রোববার (২৩ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।



জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় কসমেটিকস, শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি, ফল ও ইয়াবাসহ বিভিন্ন চোরাচালানির পণ্য।

 

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়ন সদর এবং বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল ও প্রতাপপুর বিওপির সদস্যরা পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করেন।

Manual2 Ad Code

 

এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিকস, শাড়ি, জিরা, চা পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, মাছ, চিনি, সুপারি ও ফলসহ বিভিন্ন চোরাচালানির পণ্য জব্দ করা হয়। এছাড়া ইয়াবা এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী বাংলাদেশি বারকি নৌকা ও বাংলাদেশি মৃগেল মাছ জব্দ করা হয়েছে।

 

Manual3 Ad Code

বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানির পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code