সীমান্তে ৩৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও এস্কাফ সিরাপ জব্দ

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

সীমান্তে ৩৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও এস্কাফ সিরাপ জব্দ

Manual8 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের মধ্যে রয়েছে ২৫৩ বোতল ফেন্সিবিল এবং ১৪৪ বোতল এস্কাফ সিরাপ। এসব সিরাপের মোট সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual4 Ad Code

 

রোববার (২৩ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ কাঁঠালডাংগী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

Manual8 Ad Code

বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঁঠালডাংগী বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে টহলদলটি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান শুরু করে।
পরে সীমান্ত মেইন পিলার ৩৭০ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাংগী নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিবিল এবং ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

 

জব্দকৃত ভারতীয় সিরাপগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

Manual5 Ad Code

বিজিবি আরও জানায়, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিভিন্ন কৌশলগত পরিকল্পনার মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

 

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

Manual8 Ad Code

তিনি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা চোরাচালানসংক্রান্ত তথ্য পেলে তা দ্রুত বিজিবিকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code