সাতছড়ি বনের গহীন থেকে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৬

সাতছড়ি বনের গহীন থেকে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:

Manual5 Ad Code


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সংরক্ষিত বনের গহীন অরণ্য থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

 

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছয়টি পিস্তল, সাতটি ম্যাগাজিন এবং ২২টি গুলি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিস্তার রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

 

Manual2 Ad Code

তিনি বলেন, অস্ত্র উদ্ধারের পাশাপাশি তিন মাসে ৫৫ বিজিবির অভিযানে সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম সীমান্ত এলাকা হতে প্রায় ৪১ লাখ টাকার ২৩৮ কেজি ভারতীয় গাঁজা, ২৫৮৫টি ইয়াবা, ৫৯ বোতল মদ এবং ২১টি গরু আটক করা হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code