শ্রীমঙ্গলে যৌথ টাস্কফোর্সের অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

শ্রীমঙ্গলে যৌথ টাস্কফোর্সের অভিযান, ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় বিজিবি, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ কসমেটিক্স সামগ্রী ও শাড়ি জব্দ করা হয়েছে। ​

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

শনিবার (২২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র‍্যাব এবং জেলা প্রশাসনের একটি চৌকস আভিযানিক দল এই যৌথ টাস্কফোর্স পরিচালনা করে।

 

Manual8 Ad Code

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

 

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ কসমেটিক্স ও ভারতীয় শাড়ি পাচারের উদ্দেশ্যে শ্রীমঙ্গল রেলস্টেশনে জমা করা হয়েছিল। অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়, যার প্রাথমিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক এবং শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

Manual5 Ad Code

 

​জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে। দেশের অর্থনীতি সুরক্ষা ও সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code