এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের ৩ কর্মী বহিষ্কার

প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৫

এনসিপির পোস্টার ছেঁড়ায় সিসিকের ৩ কর্মী বহিষ্কার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পোস্টার ছেঁড়ার অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) তিন কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সি‌টি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Manual5 Ad Code

বহিষ্কৃত কর্মীরা হলেন- সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ।



এর আগে পোস্টার ছেঁড়ার একটি ভিডিও সোমবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, রোববার (২১ জুলাই) রাতে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সি‌টি করপোরেশনের ওই প‌রিচ্ছন্নতাকর্মীরা এনসিপির পোস্টার ছিঁড়ে ফেলছেন। পোস্টারগুলো আগামী ২৫ জুলাই সিলেটে এনসিপির পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে টানানো হয়ে‌ছিল।

 

Manual5 Ad Code

সিলেট সি‌টি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার পুরকায়স্থ জানান, এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমকে)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code