এবার আরেক এনআইডি কার্ডে জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে ‘ভিয়েতনাম’!

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

এবার আরেক এনআইডি কার্ডে জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে ‘ভিয়েতনাম’!

Manual6 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
এক কিশোরী যায়নি বিদেশে। জন্মেছেও এদেশে। তারপরও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হালনাগাদে জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে হয়েছে ‘ভিয়েতনাম’। এ চিত্র রাঙামাটি হালনাগাদ জাতীয় পরিচয় পত্রের। নাগরিকদের সাথে সংশ্লিষ্টদের এটি কেমন মস্করা প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী পরিবার?

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি বছরের এন.আই.ডি হালনাগাদে রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকার পারভীন (ছদ্মনাম) নামের এক কিশোরীর এনআইডিতে এমন ভুল লক্ষ্য করা গেছে। রাঙামাটিতে এনআইডি হালনাগাদে অনুরূপ গলদ আরো বেশ কয়েকটি এলাকায় অনেকের দেখা গেছে। এবার নাম, ঠিকানা ও পরিচিতির ভুলের সাথে যুক্ত হলো বাংলাদেশেরই নাম বদলে দেবার মতো নেক্কারজনক ঘটনা। যে নাগরিক বিদেশ ভ্রমণেই যায়নি তাকে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনাম’র জন্মগত নাগরিক বানিয়ে দেয়ার মতো নেক্কারজনক ঘটনার কি ব্যাখ্যা আছে এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ক্যটাগরির ভুল হিসেবে চিহ্নিত করবেন তা প্রশ্নই থেকে যাচ্ছে। এই এনআইডি ব্যবহার করে আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হবে কি-না এমন আশঙ্কায় ভোগছে নতুন নিবন্ধিত ভোটাররা।



এ বিষয়ে রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী তার মতামতে বলেন, যে কোন কারনে ভুল হতে পারে। আবার সংশোধন করারও সুযোগ রয়েছে।

 

নাগরিকের জন্মস্থান হিসেবে রাঙামাটি জেলা সার্ভারের একজন দায়িত্বশীল কর্মকর্তার মোহাম্মদ আলীর মুঠোফোন নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Manual1 Ad Code

 

এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এনআইডি বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। এখানে আমর বলার কিছু নেই।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, এরআগে মৌলভীবাজারের বড়লেখায় একজনের এনআইডি কার্ডের সব তথ্য সঠিক থাকলেও জন্মস্থান হয়ে গেছে বাংলাদেশের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’! এতে বিভিন্ন প্রয়োজনে এনআইডি সংশোধনকারীরা পড়েছেন দুর্ভোগে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code