এবার কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

এবার কুলাউড়ায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত

Manual3 Ad Code
(ফাইল ছবি)

 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটেরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলস্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি তেলবাহী ট্রেন ভাটেরা সিগন্যাল এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের ১২টি ট্যাংকারের মধ্যে একটি রেললাইনের পাশে কাত হয়ে পড়ে যায়। তবে তেল পড়েনি।

Manual8 Ad Code

 

। আরও পড়ুন

 

তিনি আরও বলেন, লাইনচ্যুত ট্রেন উদ্ধারের জন্য কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬ টার আগেই উদ্ধারের কাজ শেষ হবে।

Manual4 Ad Code

 

এর আগে গত বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাত ১২টায় ফেঞ্চুগঞ্জের মাইজগাঁওয়ের বিয়ালীবাজারের কাছে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে আসা জ্বালানি তেলবাহী ট্রেনের ২১টি বগির (ওয়াগন) মধ্যে ১০টি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। ফলে সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে।

 

ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হওয়ার প্রায় ২৮ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছিলো।

Manual3 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code