এবার শাহজালাল বিমানবন্দরে আগুন

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ৮, ২০১৯

এবার শাহজালাল বিমানবন্দরে আগুন

Manual2 Ad Code

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (০৮ এপ্রিল) সকালে পার্কিং-২ এর পাশে বাতিলকৃত মালামালের একটি স্টোররুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

Manual4 Ad Code

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জানান, সকাল ৮টা ৪মিনিটে বিমানবন্দরের তৃতীয় তলার স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আটটা ৩৪ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলে।

Manual1 Ad Code

আগুনের তীব্রতা না থাকলেও ধোঁয়ার কারণে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। এতে কেউ হতাহত না হলেও স্টোররুমের অনেক মালামাল পুড়ে গেছে।

কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। আর ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code