এবার ‘সাংবাদিক’ হলো রোহিঙ্গা যুবক!

প্রকাশিত: ৩:২৪ পূর্বাহ্ণ, জুন ১০, ২০১৮

এবার ‘সাংবাদিক’ হলো রোহিঙ্গা যুবক!

Manual7 Ad Code

কক্সবাজারের টেকনাফে লেদা মুচনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী মোহাম্মদ সাদেক ওরফে সাইফুল আরকানী নামে এক রোহিঙ্গা যুবকের ‘সাংবাদিক’ হওয়া নিয়ে পুরো জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কক্সবাজারের একটি স্থানীয় দৈনিক পত্রিকা প্রদত্ত ওই যুবকের নামে একটি পরিচয়পত্র ফেসবুকে ভাইরাল হয়েছে। এতেই সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এই নিয়ে সমালোচনার ঝড় চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফের মুচনী রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের ব্লক লিডার হাজ্বী সুলতানের ছেলে সাদেক ওরফে সাইফুল আরকানী নামে একটি কক্সবাজারের স্থানীয় পত্রিকা কক্সবাজার ৭১ এর প্রদত্ত ইস্যুকৃত একটি পরিচয়পত্র ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই পরিচয়পত্রে নামের স্থানে মোহাম্মদ সাদেক, পদবী- শিক্ষানবীশ ও রোহিঙ্গা ক্যাম্প উল্লেখ করা হয়। কার্ডের নাম্বার লেখা হয় ০১৫০০১৫।

Manual4 Ad Code

অনুসন্ধানে জানা গেছে, রোহিঙ্গা যুবক সাদেক ওরফে সাইফুল আরকানীর সাথে মিয়ানমারের রোহিঙ্গা সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সাথে কানেক্ট রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার বিভিন্ন গোষ্ঠীর সাথেও তার যোগাযোগ থাকার বিষয়ে জানা গেছে। সে ‘আরাকান টাইমস’ নামে ইউটিউবে একটি চ্যানেল চালায়। সেখানে রোহিঙ্গাদের উগ্রবাদ ছড়িয়ে দেয়ার মতো বিভিন্ন ঘটনার ভিডিও প্রকাশ করে থাকে। এছাড়াও হোয়াটস আপ, ফেসবুকে গ্রুপ বানিয়ে বাংলাদেশ-মিয়ানমার ও বিভিন্ন দেশের অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগাযোগ রেখে থাকে।

এই অবৈধ রোহিঙ্গার বাংলাদেশের পত্রিকার সাংবাদিক হওয়া নিয়ে তুমুল সমালোচনা চলছে। রোহিঙ্গা কাম্পে আশ্রিত একজন বিদেশী নাগরিক কিভাবে এই দেশীয় পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়- তা সকলের প্রশ্ন। সত্যিই যদি ‘কক্সবাজার ৭১’ পত্রিকা এই কার্ড ইস্যু করে থাকে তাহলে তারা দেশদ্রোহী অপরাধ করেছেন। কারণ একজন অবৈধ রোহিঙ্গা নাগরিক আইনগতভাবে বাংলাদেশে সাংবাদিকতা করা অবৈধ।

Manual3 Ad Code

টেকনাফের সিনিয়র সাংবাদিক জসিম উদ্দীন টিপু বলেন, রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবককে প্রতিনিধি নিয়োগ কতটুকু যৌক্তিক? এটাতো আইনগত ভাবে অবৈধ। এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর। সে নিশ্চিত সাংবাদিকতার আড়ালে মিয়ানমারসহ বিদেশে বাংলাদেশের তথ্য পাচার করবে। রোহিঙ্গা যুবক সাংবাদিক নিয়োগ পাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে কক্সবাজারের সিনিয়র সাংবাদিকসহ কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠন, প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকা কর্তৃপক্ষ যদি তাকে পরিচয়পত্র দিয়ে থাকে তাহলে অনতিবিলম্বে তা স্থগিত করে সাংবাদিকদের মানমর্যাদা অক্ষুন্ন রাখবেন।

Manual5 Ad Code

এ ব্যাপারে ‘কক্সবাজার ৭১’র প্রকাশ বেলাল উদ্দীন জানান, এরকম কাউকে তারা প্রতিনিধি নিয়োগ করেননি। তিনিও বিষয়টি ফেসবুক মারফত জানতে পেরেছেন। ওই রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

Manual7 Ad Code

এ ব্যাপারে টেকনাফ মুচনী রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের মুঠোফোন সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code