এবার সোনাগাজীতে দুই সন্তানের জননীকে গণধর্ষণ, বখাটে আটক

প্রকাশিত: ৩:৪৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯

এবার সোনাগাজীতে দুই সন্তানের জননীকে গণধর্ষণ, বখাটে আটক

Manual6 Ad Code

ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের আদর্শগ্রামে এবার প্রবাসীর স্ত্রী দুই সন্তানের এক জননীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নুরুল আলম (৩০) নামে এক বখাটেকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

বুধবার (১৭ এপ্রিল) ওই গৃহবধূ নিজে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্তরা হলেন- দক্ষিণ চরদরবেশ আদর্শগ্রামের আব্দুল হালিমের ছেলে নূর আলম (৩০), আব্দুল হাদির ছেলে মোশারফ হোসেন ও মিন্টু মিয়ার ছেলে আপেল। এদের মধ্যে নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

নির্যাতিতা ওই নারীর অভিযোগ থেকে জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওঁত পেতে থাকা ওই তিনজন তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী পুকুর পাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে নূর আলম পা দিয়ে তার বুকের ওপর আঘাত করে ও মোশারফ হোসেন কিছু খাইয়ে অজ্ঞান করে ফেলে রেখে যায়। বুধবার সকালে তার জ্ঞান ফেরে।

Manual6 Ad Code

এ ব্যাপারে আদর্শগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শ্যামল দাস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ওই গৃহবধূর। তাকে শারীরিক পরীক্ষার জন্য বৃহস্পতিবার ফেনী আধুনিক সদর হাসপাতালে নেয়া হবে।

সোনাগাজী মডেল থানার ওসি (তদন্ত) কামাল হোসেন জানান, এ বিষয়ে আইনগতভাবে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত জব্দ করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code