এবার হামলাকারী ফয়জুলের বন্ধু সোহাগ ৭ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০১৮

এবার হামলাকারী ফয়জুলের বন্ধু সোহাগ ৭ দিনের রিমান্ডে

Manual7 Ad Code

জনপ্রিয় লেখক ও শাবিপ্রবি’র অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার মামলায় গ্রেফতারকৃত ফয়জুলের বন্ধু সোহাগ মিয়াকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১৯ মার্চ) দুপুরে সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো সোহাগ মিয়া এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার ভোররাতে নগরীর কালীবাড়ি আবাসিক এলাকা থেকে সোহাগ মিয়েকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। সোহাগ হামলাকারী ফয়জুলের বন্ধু বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৮ মার্চ) আদালতে ফয়জুলের দেওয়া জবানবন্দির ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আবদুল ওয়াহাব মিয়া।

Manual5 Ad Code

পরে দুপুরে তাকে সিলেট মহানগর মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী।

প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুল ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়। হামলার পরপরই ফয়জুলকে ধরে গণধোলাই দেয় শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে র‌্যাব তাকে উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে।

অধ্যাপক জাফর ইকবালকে প্রথমে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।

Manual5 Ad Code

এ ঘটনায় ফয়জুলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পরদিন সিলেটের জালালাবাদ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

গত ৮ মার্চ আদালতে হাজির করে ফয়জুলের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান। আদালতের ম্যাজিষ্ট্রেট হরিদাস কুমার ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে গত রোববার (১১ মার্চ) মামলার তদন্তের স্বার্থে হামলাকারী ফয়জুল হাসানের বাবা মাওলানা আতিকুর রহমানকে ৫ দিনের, মা মিনারা বেগমকে ২ দিনের ও মামা ফজলুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

Manual3 Ad Code

পরে হামলাকারী ফয়জুলের ভাই এনামুলকেও গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। এসময় তার কাছে থাকা ফয়জুলের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করে পুলিশের বিশেষ এ ইউনিট।

পরে এনামুলকে সিলেটের মহানগর হাকিম-৩ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালতের বিচারক হরিদাস কুমার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যার উদ্দেশ্যে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় বলে রোববার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ফয়জুল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code