এমপি আসলাম আর নেই

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২১

এমপি আসলাম আর নেই

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা ১৪ আসনের (মিরপুর) আওয়ামী লীগের এমপি আসলামুল হক মারা গেছেন। রোববার (০৪ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

 

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন আসলামুল হক। একই সময়ে তিনি জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি নির্বাচিত হন।

 

সবশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। বর্তমানে জাতীয় সংসদের হাউজ কমিটি এবং ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Manual4 Ad Code

ঢাকার সাভারের কাউন্দিয়া ইউপি ওঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর, শাহ আলী ও দারুস সালাম নিয়ে গঠিত হয়েছে ঢাকা-১৪ আসন। এ আসনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডগুলো অর্ন্তভুক্ত রয়েছে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code