এসএসসি’র ফরম পূরণে বর্ধিত ফি কেন অবৈধ নয় : হাইকোর্ট

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

এসএসসি’র ফরম পূরণে বর্ধিত ফি কেন অবৈধ নয় : হাইকোর্ট

Manual8 Ad Code

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণ বাবদ অতিরিক্ত ফি আদায় কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

Manual5 Ad Code

রুলে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হবিগঞ্জের জেলা প্রশাসক, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট নয়জনকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, পরিচালক পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা আগামী ৪ জানুয়ারির মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানাতে বলা হয়।

Manual6 Ad Code

এর আগে গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মো. জালাল উদ্দিন খান এ রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন।

অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন জানান, এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করায় ওই স্কুলের অভিভাবক রিট দায়ের করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code